ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ১৫টি মোটরসাইকেল ও অটোবাইক সহ ৭ চোর আটক

ফরিদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯টি চোরাই মোটরসাইকেল ও ৬ টি অটোবাইট উদ্ধার করা হয়। এই কাজের সাথে জড়িত চোরাই চক্রের ৭ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার বেলা  বারোটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিষয়টি জানান পুলিশ সুপার মোঃ শাহজাহান।
গ্রেফতার কৃতরা হলেন মোঃ রাসেল ওরফে মনির মাতুব্বর, মোঃ বাদশা ফকির, সিদ্দিক সরদার, মোঃ আল-আমিন, আয়নাল হোসেন, সাদ্দাম মোল্যা, ইয়াছিন খাঁ। এদের বাড়ি ঢাকা, রাজবাড়ি ও ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায়।
পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, গতকাল শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালানো হয়। শুক্রবার  দুপুর সাড়ে ১২টায় জেলার রাজবাড়ি রাস্তার মোড় থেকে রাসেল ওরফে মনির মাতুব্বরকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ১টি চোরাই পালসার মোটর সাইকেল ও মাস্টার চাবি জব্দ করা হয়।  আসামী রাসেলের দেয়া তথ্যমতে বাদশা ও সিদ্দিক কে গ্রেফতার করে। এই দুজনের প্রত্যেকের কাছ থেকে ৪টি করে ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সম্প্রতি একাধিক অটোবাইক চুরির ঘটনা অনুসন্ধানে আসামী সিদ্দিকের তথ্যমতে অভিযান চালিয়ে আল-আমিন কে গ্রেফতার করে ৩টি ও সদরপুর উপজেলার হাট কৃষ্টপুর এলাকা থেকে আয়নাল কে গ্রেফতার করে আরো ৩টি আটোবাইক উদ্ধার করা হয়।
আটক ৭ আসামীর বিরুদ্ধে  ২ থেকে ১৬টি মামলাও রয়েছে বলে জানান পুলিশে এই কর্মকর্তা। অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো, সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম, এ, জলিলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে আসামীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতে পাঠানো হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

error: Content is protected !!

ফরিদপুরে ১৫টি মোটরসাইকেল ও অটোবাইক সহ ৭ চোর আটক

আপডেট টাইম : ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :