ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার হোসেনের উঠান বৈঠক ও মতবিনিময়

আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগ ও মতবিনিময় করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছরোয়ার হোসেন। ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে শুক্রবার বিকেলে আজাদ খাঁর বাড়িতে এই বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মো. আনোয়ার মাতুব্বর, মো. হাসেম খান, তারা মিয়া মাতুব্বর, ফজলু মাতুব্বর, কামরুল ইসলাম ও স্থানীয় মুরুব্বি, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

উঠান বৈঠকে ছরোয়ার হোসেন বলেন, “সোনাপুর ইউনিয়নের মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং অন্যায়-অবিচারমুক্ত একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ছরোয়ার হোসেনের সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে থাকার এবং অত্র ইউনিয়নের মসজিদ-মাদ্রাসায় দান এবং রাস্তাঘাট মেরামতের বিষয়টি তুলে ধরেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, যুবকের হাত বিচ্ছিন্ন ও মহিষ-পাট লুটের অভিযোগ

error: Content is protected !!

সালথায় চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার হোসেনের উঠান বৈঠক ও মতবিনিময়

আপডেট টাইম : ৪৪ মিনিট আগে
আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :