ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে করোনার দ্বিতীয় ধাপে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • ২৮৩ বার পঠিত

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপে ফরিদপুরে গত ২৪ ঘন্টায় ৬১ জন নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছে। এটি দ্বিতীয় ধাপে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর মধ্যে জেলা সদরেই আক্রান্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত সংক্রমণের সংখ্যা ৯ হাজারে পৌঁছাল।

সরকারি হিসাব মতে, এ রোগে এ পর্যন্ত ফরিদপুরে মৃত্যু হয়েছে ১২৭ জনের। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে জেলার স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের তরফ হতে সকলকে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সচেতনতার পরামর্শ দেয়া হয়েছে। জেলার হাটবাজারে সন্ধার পর সমাগম নিষিদ্ধের পাশাপাশি অন্য সময়েও সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম চালানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া রাস্তাঘাট ও জনপদে বের হওয়া সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেটি তদারকির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে। সকলকে সরকারি নিয়মবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ফরিদপুরে করোনার দ্বিতীয় ধাপে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

আপডেট টাইম : ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
ফরিদপুর অফিসঃ :