ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে কমছে  তাপমাত্রাঃ চলছে  মৃদু শৈত্য  প্রবাহ 

ফরিদপুরের উপর দিয়ে হঠাৎ মৃদু শৈত্য প্রবাহ বইতে শুরু করেছে। শনিবার  ভোর থেকে এ মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বলে জানায় ফরিদপুর আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানান, শনিবার ‌ সকাল ১১টায় ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যাকে মৃদু শৈত্য প্রবাহ বলা হয়ে থাকে। এদিকে কয়েকদিন ধরে বয়ে যাওয়া ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ফরিদপুরের জনজীবন। কনকনে হিম ঠান্ডা আর কুয়াশার দাপটে বিপাকে পড়েছেন এ জেলার ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ।
দুপুর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে পথ-ঘাট। এতে করে কাহিল হয়ে পড়েছে খেটে খাওয়া দরিদ্র মানুষজন। তারা খড়কুঁটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। একই সাথে হাড় কাঁপানো ঠান্ডায় সকালে রাস্তাঘাট থাকছে তুলনামূলক ফাঁকা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন এ জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। তবে জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে মাঝে মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেলেও সেটা তুলনামূলক নগন্য।
ফরিদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শনিবার সকালে ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যেটাকে আমরা মৃদু শৈত্য প্রবাহ বলে থাকি। সামনের কয়েকদিনে এ তাপমাত্রা তুলনামূলক কিছুটা বাড়লেও আগামী ১১,১২ ও ১৩ তারিখে আবার এ তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানান এ আবহাওয়া কর্মকর্তা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ

error: Content is protected !!

ফরিদপুরে কমছে  তাপমাত্রাঃ চলছে  মৃদু শৈত্য  প্রবাহ 

আপডেট টাইম : ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :