ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে এনএসআই এর সহকারী পরিচালক সেজে প্রতারণার দায়ে আটক এক

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ৩০২ বার পঠিত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে ফোন করে টাকা হাতিয়ে নেয়ার অপরাধে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটক ওই প্রতারকের নাম সানোয়ার হোসেন চৌধুরী (৩৬)। তিনি ফরিদপুরের কানাইপুরের মৃগী গ্রামের আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের নজরে এলে তার মোবাইল ফোন ট্র্যাকিং কানাইপুর থেকে এনএসআই এর সহায়তায় ডিবি পুলিশ তাকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, সানোয়ার হোসেন এনএসআই এর সহকারী পরিচালক পরিচয়ে বিভিন্ন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের মোবাইলে ফোন দিয়ে তাদের এলাকায় দরিদ্রদের তালিকা বানিয়ে তাদের সাহায্যার্থে বড় বড় প্রকল্প তৈরি করে অনুমোদন করিয়ে দেয়ার আশ্বাস দিতো।

এজন্য কিছু টাকা পয়সা খরচ হবে বলে সে জানাতো। এরপর একটি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠাতে বলতো। তবে টাকা পাঠানোর সে মোবাইল ফোন বন্ধ কওে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতো।

এভাবে সে রাজবাড়ী, নওগাঁ, নাটোর, ফেনী, ভোলা, লক্ষীপুর ও ফরিদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গোয়েন্দা সংস্থা এনএসআই এর নাম ভাঙ্গিয়ে মোটা অংকের টাকা সে হাতিয়ে নেয়ার সুনির্দিষ্ট তথ্য পেয়ে বুধবার তাকে কানাইপুর এলাকা থেকে আটক কওে ডিবি পুলিশ।

এসময় তার নিকট একটি পাসপোর্ট, আকামা কার্ড, কিছু ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জম, দুই পুরিয়া গাঁজা, ব্যাংকের চেক, মোবাইল ফোন, ছয়টি সিম, পাওয়ার ব্যাংক, পেনড্রাইভ সহ বিভিন্ন মালামাল পাওয়া যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু

error: Content is protected !!

ফরিদপুরে এনএসআই এর সহকারী পরিচালক সেজে প্রতারণার দায়ে আটক এক

আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
ফরিদপুর অফিসঃ :