ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের গণ মিছিল অনুষ্ঠিত

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

আজ শনিবার বেলা ১: ৪৫ মিনিটে ফরিদপুর শহরের চকবাজার মসজিদের সামনে থেকে উক্ত গণ মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে পৌছলে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি আকমল হোসেন এ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ, রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি ফাহিম বিশ্বাস, অনুষ্ঠান পরিচালনা করেন শহর শাখার সাহিত্য সম্পাদক দিদার হোসেন। সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন ‌১৯৭১ সালে ৩০ লাখ শহীদ এবং ৩ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম তা এতদিন দিল্লির প্রেস্ক্রিপশনে চলেছে ৷

কিন্তু এখন হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ দিল্লির প্রেসক্রিপশনে চলতে দেয়া হবেনা।

তাই অনতিবিলম্বে খুনী হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করতে হবে৷ আগামী জাতীয় নির্বাচনের আগেই তাদের দুর্নীতি, গুম ও খুনসহ যাবতীয় দেশবিরোধী কর্মকান্ডের বিচার করতে হবে৷ বক্তারা বলেন জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে আগামী দিনের রাজনীতি পরিচালিত করতে হবে ৷

বক্তারা আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সামরিক মহড়া থেকে সাইবার নিরাপত্তা, সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

error: Content is protected !!

ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের গণ মিছিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :