ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে আ’লীগের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

আসন্ন জাতীয় নির্বাচনের দিন তারিখ নিধারিত না হলেও ফরিদপুরের চারটি সংসদীয় আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের নানা মুখি গণসংযোগে মুখরিত হয়ে উঠছে।

নির্বাচন মুখি এ সকল সম্ভাব্য প্রার্থীরা তাদের তৎপরত দিন দিন বাড়িয়ে দিচ্ছেন। কেউ কেউ নিজ নিজ সংসদীয় এলাকায় ডিজিটাল বিলবোর্ড, ব্যানার, পোষ্টারিংসহ বিভিন্ন ধরনের প্রচারনায় অংশ নিচ্ছেন। আবার কেউ দলীয় নেতাকর্মীদের নিয়ে করছেন উঠন বৈঠক। আবার কেউবা করছেন বিভিন্ন গ্রাম-গঞ্জের বিভিন্ন হাট-বাজারে গিয়ে সরাসরি ভোটারদের কাছে গিয়ে দলীয় প্রতীকে ভোট প্রার্থনা ব্যস্থ সময় পার করছেন।

গত শনিবার ফরিদপুর-৪ সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি কাজী জাফরউল্লাহ সংসদীয় আসনে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসষ্ট্যান্ড ও জাহানপুর কালিবাড়ি ডাক্তার বাজারে নির্বাচনী গণসংযোগ করেন।

তার এই গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আকরামুজ্জান রাজাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।

কাজী জাফরউল্লাহ উপস্থিত দলীয় নেতৃবৃনন্দ ও জনতার উদ্দেশ্যে বলেন, দেশের চলামন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে মিলে ঐক্যবদ্ধ ভাবে নৌকার প্রতীকের জন্য ভোট চাইতে হবে। বঙ্গবন্ধু কন্যাকে আবার রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে পারলে এদেশে থাকবে না খুধা ও দারিদ্রতা । অর্থনৈতিক ভাবে স্ববলম্ভি হবে দেশের প্রত্যেক পরিবার ।

একই দিনে ফরিদপুর-১ সংসদীয় আসনের আলফাডাঙ্গা উপজেলার সদর, পাচুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জের হাটবাজারে মানুষের কাছে গিয়ে দলীয় প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. লিয়াকত সিকদার।

এসময় তার সঙ্গে ছিলো আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফার, যুবলীগের সাবেক সভাপতি আহসানুদৌলা রানা, ছাত্রলীগের সাবেক সভাপতি খান মিজানুর রহমান প্রমুখ।

একই আসনে শনিবার সকাল ১১টার দিকে বোয়ালমারী পৌরসদরের ওয়াবদা মোড়ে কাজী হারুণ শপিং কমপ্লেক্সের হলরুমে গণমাধ্যমকর্মীদের সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় করে সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম । তিনি তার সময়কালের উন্নয়ন চিত তুলে ধরেন সাংবাদিকদের কাছে । এছাড়াও এই আসনের আগামী জাতিয় নিবাচনে আওয়ামী লীগে মনোনয়ন চেয়ে তিন উপজেলায় পৃথক সংবাদ সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। তিনি বোয়ালমারী উপজেলা পরিষদের পর পর তিন বারের নিবাচিত চেয়ারম্যান। এছাড়াও তিনি গত ৩৫ বছর ওই উপজেলার আ’ লীগের সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিনি সংসদীয় আসনের আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগঞ্জে গিয়ে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন । এসময় তিনি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট চান।

এদিকে ফরিদপুর-৩ (সদর) সংসদীয় আসনের আওয়ামী লীগের একাধিক প্রার্থী আগামী জাতীয় নির্বাচনের দলে থেকে মনোনয়ন চেয়ে বিভিন্ন ধরনে প্রচারনা চালিয়ে যাচ্ছেন । এর মধ্যে রয়েছে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট্য শিল্পপতি এ.কে আজাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়মী লীগের সভাপতি শামিম হক, সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন ।

এ আসনটিতে সম্ভাব্য প্রার্থীগণ দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ধরেন সভা সমাবেশ করছেন । এসময় তারা নিজেদের মধ্যে সকল দ্বন্দ্ব নিরসন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সাথে মিলেমিশে দলীয় প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওজন কমানোর ওষুধে কমছে কসমেটিক সার্জারির চাহিদা

error: Content is protected !!

ফরিদপুরে আ’লীগের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

আপডেট টাইম : ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
সাইদা আক্তার ইমা, বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :