ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয়ের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক  রেজাউল করিম এর সভাপতিত্বে আজ শনিবার সকাল সাড়ে ৯ টায়  ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক  কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ  সুপার মোঃ শাহজাহান, জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দীকুর রহমান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামীম আহমেদ, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, ফরিদপুর জেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ, রাসিনের সভাপতি আসমা আক্তার মুক্তা সহ সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছরের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি পালিত হয়।
মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা দুর্নীতি রোধে সকলকে একযোগে কাজ করার ও যার যার অবস্থান থেকে দুর্নীতি মুক্ত থাকার আহ্বান জানান। এছাড়াও ‌তারা সরকারী বিভিন্ন সেবা সমূহ ডিজিটাল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে কাজ করার আহ্বান জানান। যেখানেই দুর্নীতি ও অনিয়ম পরিলক্ষিত হবে সাধারণ জনগণকে যার যার অবস্থান থেকে প্রতিরোধের আহ্বান জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাব-এজেন্টদের জবাবদিহি ও রিক্রুটিং এজেন্সিগুলোর গ্রেডিং প্রয়োজন

error: Content is protected !!

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :