ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে আইসিবির কোম্পানিসমূহের সম্মানিত বিনিয়োগকারী ও সুধীজনের সাথে মতবিনিময়

মানিক কুমার দাস:

ফরিদপুরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর কোম্পানিসমূহের সম্মানিত বিনিয়োগকারী ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ফরিদপুর শাখার গোলপুকুর ড্রিম ভবনের তৃতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল হুদা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: সোনালী ব্যাংক ফরিদপুর সার্কেল-এর জেনারেল ম্যানেজার তানজিমুল ইসলাম, আইসিএমএল-এর সিও মিসেস মাজেদা খাতুন, জনতা ব্যাংক-এর সাবেক উপমহাব্যবস্থাপক জাকির হোসেন, অগ্রণী ব্যাংক-এর জেনারেল ম্যানেজার সুপ্রভা সাইফ প্রমুখ।

বক্তারা বলেন, “দুর্দিনের কথা চিন্তা করে সবারই সঞ্চয় করা প্রয়োজন। সঞ্চয়কে কাজে লাগাতে হবে, আর এই সঞ্চয় কিভাবে বিনিয়োগে রূপান্তর করা যায়—সে কাজটি আইসিবি করে থাকে।”

অনুষ্ঠানে আইসিবির বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জানান, “এই প্রতিষ্ঠান মানুষের সেবার জন্য সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আইসিবির বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, যা দেশের সাধারণ মানুষ এবং বিনিয়োগকারীদের জন্য সহায়ক।”

বক্তারা আরও বলেন, “ফরিদপুরকে ব্যবসায়িকভাবে এগিয়ে নিতে আইসিবি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি বাংলাদেশের সরকারের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান, যেখানে আপনার বিনিয়োগ সুরক্ষিত। এখানে বিনিয়োগের ঝুঁকি কম এবং আস্থা রাখা যায়।”

বক্তব্যে বর্তমান অনুকূল ব্যবসা পরিবেশের কথাও উল্লেখ করা হয়। তারা বলেন, “বর্তমানে ব্যবসার পরিবেশ ভালো, তাই আপনারা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করুন—তবে অবশ্যই জেনে, বুঝে ও যাচাই করে বিনিয়োগ করুন।”

সবশেষে বক্তারা আশা প্রকাশ করেন, “সবার সুদক্ষ নেতৃত্বে আইসিবি শিগগিরই আরও শীর্ষ অবস্থানে পৌঁছাবে।”

অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত মুক্ত আলোচনা পর্বে, উপস্থিত বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি

error: Content is protected !!

ফরিদপুরে আইসিবির কোম্পানিসমূহের সম্মানিত বিনিয়োগকারী ও সুধীজনের সাথে মতবিনিময়

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :