ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা আদায়

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ শনিবার দুপুরে ফরিদপুর জেলার কয়েকটি ইটভাটায় অবৈধভাবে মাটি উত্তোলনের মাধ্যমে ইট তৈরির অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ অংশগ্রহণ করে। অভিযানে অবৈধ ভাবে মাটি উত্তোলন এর দায়ে কে কে ইউ ব্রিকসের মালিক খলিফা কামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ফরিদপুরের বেশ কয়েকটি ইটভাটা বিধিবহির্ভূতভাবে নদী ও আশপাশের জমি থেকে মাটি উত্তোলন করছিল। এর ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং নদীভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছিল।

উল্লেখযোগ্যভাবে, অভিযুক্ত ইটভাটাগুলো সরকারি স্লুইস গেটের সংলগ্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করছিল, যা স্থাপনাটির স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তদন্তে দেখা যায়, অভিযুক্ত ইটভাটা কর্তৃপক্ষের সেখান থেকে মাটি উত্তোলনের কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স নেই।

পরিবেশ ও সরকারি স্থাপনার সুরক্ষায় সেনাবাহিনীর নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অবৈধ মাটি উত্তোলনের সত্যতা পাওয়া গেলে মোবাইল কোর্ট বসিয়ে কেকে ইউ ব্রিকসের মালিক খলিফা কামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময়

error: Content is protected !!

ফরিদপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা আদায়

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :