ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে অজ্ঞাত গাড়ি চাপায় প্রাণ গেলো দুই জনের

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ীর চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২৪ মে) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।

নিহতরা হলেন-নাসিমা বেগম (৪০), তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামের শুকুর সর্দারের স্ত্রী, অপরজন হচ্ছেন আবুল কালাম সওদাগর (২৮), তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার দাইয়ারচর গ্রামের চাঁনমিয়া সওদাগরের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর ফারুক বলেন, নিহত নাসিমা বেগম ও আবুল কালাম সওদাগর মোটরসাইকেলযোগে ভাঙ্গার দিকে আসছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী নামক স্থানে পৌঁছামাত্রই খুলনাগামী একটি অজ্ঞাত গাড়ী তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান নাসিমা বেগম। দূর্ঘটনায় গুরুতর আহত আবুল কালাম সওদাগরকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পধিমধ্যে তিনি মারা যান।

তিনি আরো জানান, নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা আসলেই তাদের হাতে মরদেহ তুলে দেওয়া হবে। ঘাতক গাড়ীটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে নিহত দুই জনের মধ্যে কি সম্পর্ক সেটি বলতে পারেন নি ওসি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ফরিদপুরে অজ্ঞাত গাড়ি চাপায় প্রাণ গেলো দুই জনের

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
ফরিদপুর অফিসঃ :