ফরিদপুরের সালথা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আরও পড়ুনঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা -পালন উপলক্ষে ফরিদপুর জেলা জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত এসময় বক্তারা আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদকের অগ্রাসন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সংঘর্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও জঙ্গিবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের প্রতি আহব্বান জানান।
ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদকের অগ্রাসন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সংঘর্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও জঙ্গিবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের প্রতি আহব্বান জানান।