আপডেট টাইম :
০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
১৯৩
বার পঠিত
ফরিদপুরের সদরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ জেলে আটক ৩০ হাজার মিটার জাল ধ্বংস
২৯ অক্টোবর (রবিবার) রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়ীয়াল খাঁ নদের বুকে বিভিন্ন স্পটে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। অভিযান কালে মা ইলিশ ধরার অপরাধে ৭ জন জেলেকে আটক এবং ৩০ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল নদীর পাড়ে পুরিয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত ৭ জন জেলের প্রত্যেককে মৎস্য সুরক্ষা আইনে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। অভিযানে আরো অংশ গ্রহন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির, সংযুক্ত সহকারী মৎস্য কর্মকর্তা দেবদুলাল সাহা ও সদরপুর থানার একদল পুলিশ। আরও পড়ুনঃ মির্জা ফখরুল গ্রেপ্তার নেতাদের খোঁজে পুলিশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, ইলিসের বংশ বিস্তারের লক্ষে এই অভিযান অব্যাহত থাকবে।
২৯ অক্টোবর (রবিবার) রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়ীয়াল খাঁ নদের বুকে বিভিন্ন স্পটে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল।
অভিযান কালে মা ইলিশ ধরার অপরাধে ৭ জন জেলেকে আটক এবং ৩০ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল নদীর পাড়ে পুরিয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত ৭ জন জেলের প্রত্যেককে মৎস্য সুরক্ষা আইনে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। অভিযানে আরো অংশ গ্রহন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির, সংযুক্ত সহকারী মৎস্য কর্মকর্তা দেবদুলাল সাহা ও সদরপুর থানার একদল পুলিশ।