ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত

মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর-খুলনা মহাসড়কের মধুখালীতে পুলিশ চেকপোস্টের সিগন্যাল এড়িয়ে পালানোর সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। এদিকে ঘটনার পর উত্তেজিত হয়ে স্থানীয় জনতা সেখানে কর্তব্যরত পুলিশদের ধাওয়া করে। পরে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে দুর্ঘটনাকবলিত স্থান থেকে লাশ উদ্ধারে তৎপরতা চালায়।

রোববার (১২ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে মধুখালী উপজেলার বোয়ালিয়া ছোকড়িকান্দি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুর শহরের শোভারামপুর মহল্লার সাধন কুমার দাসের ছেলে বাঁধন কুমার দাস (২৭) ও তার শ্যালক ফরিদপুর মহাবিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্ত দাস (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে মধুখালীর দিকে যাচ্ছিলেন মোটরসাইকেলের ওই দুই আরোহী। পথিমধ্যে বোয়ালিয়ায় পুলিশ চেকপোস্টে তাদেরকে সিগন্যাল দিলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী মুক্তা পরিবহন (খুলনা মেট্রো ব ১১-০০৯৪) নামে একটি বাসের নিচে পড়ে তারা নিহত হন।

এ বিষয়ে মধুখালী থানার (ওসি) নুরুজ্জামান বলেন, সেখানে পুলিশের কোনো চেকপোস্ট ছিলো না। খবর পেয়ে টহল পুলিশের একটি দল নিহতদের উদ্ধার করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৫ম ও ৬ষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ, যেভাবে আবেদন

error: Content is protected !!

মধুখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত

আপডেট টাইম : ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :