ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুল হাসান:

ফরিদপুরের মধুখালী উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি রবিবার, ২৬ জানুয়ারি ২০২৬, সকাল ১১টায় উপজেলার মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওশনা জাহান। সভায় উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা মাদক, এলাকা-ভিত্তিক চুরি, কিশোর-কিশোরী অপরাধসহ আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে তাদের বক্তব্যে উল্লেখ করা হয়।

সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইরফানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তানজিম নাইম, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা, আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা ফরেস্ট কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং মধুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইনামুল খন্দকারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, প্রার্থীদের নিরাপত্তা, গণভোটের প্রচার-প্রচারণা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তিনি সকল নির্বাচন কর্মকর্তাদের নিকটবর্তী দায়িত্ব পালন, গুজব ছড়িয়ে না দেওয়া এবং গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

error: Content is protected !!

ফরিদপুরের মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :