ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের ভাঙ্গায় জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত

বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (রঃ) এর মহা পবিত্র বিশ্ব উরস শরীফ আগামী ১৮ ফেব্রুয়ারী থেকে ৪দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এ উরস শরীফ উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যান এর নির্দেশে ফরিদপুরের ভাঙ্গায় জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাকের পার্টির আয়োজনে রবিবার   বাদ আছর ভাঙ্গা সদরে সিপিএইচডি হেলথ কেয়ার লিমিটেড হলরুমে এ মিশন সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে মিশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া।
এসময়   প্রধান অতিথির ভাষণে জাদু মিয়া বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (রঃ) এর প্রতিষ্ঠিত পার্টি। জাকের পার্টির পতাকাতলে থাকলে কোন বিপদ স্পর্শ করবে না। সামনে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ। এই উরস শরীফ জাকেরানদের জন্য নিয়ামত। জাকের পার্টির চেয়ারম্যান স্যারের নির্দেশে সবাই মিলে-মিশে উরস শরীফে উপস্থিত হয়ে খেদমত করার আহ্বান জানান তিনি।
ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ বাযেজিদুর রহমানের সঞ্চালনায় এসময় জেলা জাকের পার্টির সহ-সভাপতি রওশন আলী ভূইয়া, উপজেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক মাসুম বিল্লাহ মাসুদ , যুবফ্রন্ট নেতা টিটু খানসহ উপজেলা ও ইউনিয়ন জাকের পার্টি এবং তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরের ভাঙ্গায় জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :