ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের বোয়ালমারীতে মহানবীকে (স:) নিয়ে কটুক্তির অভিযোগে কলেজ ছাত্র আটক

ফরিদপুরের বোয়ালমারীতে হযরত মহানবীকে (স:) কটুক্তি করার অভিযোগে সেনাবাহিনী কলেজ ছাত্র হৃদয় পাল (১৯) কে আটক করেছে। তিনি উপজেলার কাদিরদী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

জানা যায়, হৃদয় পাল ফেসবুকে হযরত মহানবীকে (স:) নিয়ে একটি কটুক্তিমূলক স্ট্যাটাস দেন। বিষয়টি সোমবার (২৮ অক্টোবর) কলেজে উত্তেজনা সৃষ্টি করলে সেনাবাহিনী এসে তাকে আটক করে পরিস্থিতি শান্ত করে।

কিছুদিন আগে “কৃষ্ণা দাস রাহুল” নামে একটি ফেক আইডি থেকে হযরত মহানবী (স:), উম্মেহানি (রা:), হযরত আয়েশা (রা:) এবং কাবা শরীফ নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়। সোমবার দুপুরে কলেজের অন্যান্য শিক্ষার্থীরা হৃদয় পালকে আটক করে। শিক্ষার্থীদের ধারণা, হৃদয় পালই ওই ফেক আইডিটি পরিচালনা করছেন।

হৃদয় পালকে মারধর করার পর কলেজ কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে রাখে, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসুল এবং ফরিদপুর থেকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সেনাবাহিনী পরে হৃদয় পালকে আটক করে ফরিদপুর ক্যাম্পে নিয়ে যায়।

কলেজ অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা জানান, প্রায় ৪-৫ মাস পূর্বে কৃষ্ণা দাস রাহুল নামে ওই আইডি থেকে হযরত মহানবীকে (স:) নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছিল, তখন পুলিশ হৃদয় পালকে আটক করে জেল হাজতে পাঠিয়েছিল। হৃদয় পাল দাবি করেন, তার এক বন্ধু তার ফেসবুক আইডি হ্যাক করে ওই স্ট্যাটাস দিয়েছে।

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, “খবর পেয়ে কলেজে গিয়ে দেখি ছাত্রজনতা উত্তেজিত অবস্থায় রয়েছে।”

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসুল বলেন, “হৃদয় পাল নামে এক কলেজ ছাত্রকে সেনাবাহিনী আটক করে হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কলেজের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী বলেন, “বিষয়টি খুবই স্পর্শকাতর। ছাত্র জনতা হৃদয় পালকে পেলে মারার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আইন শৃঙ্খলা ঠিক রাখতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে সেনাবাহিনী হৃদয় পালকে আটক করে নিয়ে গেলে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু

error: Content is protected !!

ফরিদপুরের বোয়ালমারীতে মহানবীকে (স:) নিয়ে কটুক্তির অভিযোগে কলেজ ছাত্র আটক

আপডেট টাইম : ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :