ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে কাজী আশরাফুল (২৪) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর-বনচাকী ফাজিল মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীকে (২৬) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ, মোটরসাইকেল এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়েছে।

জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মৃত রবিউল কাজীর ছেলে নিহত কাজী আরশাফুল ও পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বেজিডাঙ্গা গ্রামের আয়নাল শেখের ছেলে আইয়ুব আলীকে নিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল যোগে বোয়ালমারী পৌরসদরে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডার বোঝাইকৃত কাভার্ডভ্যানটি (নরসিংদী-ম-১১০২২৩) মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর-বনচাকী ফাজিল মাদ্রাসা মোড় নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক কাজী আশরাফুল ঘটনাস্থলেই মারা যাযন।

প্রায় ১০ বছর আগে নিহতের বাবাও সড়ক দুর্ঘটনায় মারা যান। নিহতের মাতা ফেরদৌসী বেগম ওমান প্রবাসী। এক সপ্তাহ আগে ছেলেকে তিনি মোটরসাইকেলটি কিনে দেন বলে স্থানীয়রা জানান। মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীকে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ, মোটরসাইকেল এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের এক শাখা থেকেই ৬৩ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের নামে মামলা

error: Content is protected !!

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
মোঃ শামীম মোল্যা, স্টাফ রিপোর্টার :