আপডেট টাইম :
১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১৪৬
বার পঠিত
-সংগীতজ্ঞ ওস্তাদ খায়রুল ইসলাম নীলু।
ফরিদপুরের প্রবীন সংগীতজ্ঞ ওস্তাদ খায়রুল ইসলাম নীলু আর নেই
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ ফরিদপুরের বিশিষ্ট সংগীত শিল্পী ও প্রবীন শিক্ষক শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ওস্তাদ খায়রুল ইসলাম নীলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। - সোমবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে শহরের একটি বেসরকারী হাসপাতালে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতুবরন করেন।তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। - সোমবার বাদ আছর শহরের ভাটিলক্ষ্মীপুর ইয়াছিন মঞ্জিল জামে মসজিদে তার নামজে জানাজা অনুষ্টিত হয়। পরে তাকে আলীপুর পৌর কবরাস্থানে তাকে দাফন করা হয়। - ওস্তাদ খায়রুল ইসলাম নীলুর মৃত্যুর সংবাদে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ, সাধারন সম্পাদক মফিজ ইমাম মিলন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম ষ্টালিন, সদস্য সচিব মো: হাসানুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো: কবীরুল ইসলাম সিদ্দিকী, সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, প্রত্যাশা পরিবারের প্রধান (দৈনিক সময়ের প্রত্যাশা ও সাপ্তাহিক আগামীর প্রত্যাশা পত্রিকার সম্পাদক) মুরসিদ আহমেদ (লিটু সিকদার), দৈনিক কুমার পত্রিকার সম্পাদক এস এম রুবেল, সুর লহড়ী একাডেমীর সভাপতি শরীফ সোহান, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, কবি আবু জাফর দিলু, কবি আলীম আল রাজি আজাদ, ফরিদপুর ললিতকলা একাডেমির সাধারন সম্পাদক মেহেদী মিঠুসহ ফরিদপুরের বিভিন্ন সাহিত্য...
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ
ফরিদপুরের বিশিষ্ট সংগীত শিল্পী ও প্রবীন শিক্ষক শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ওস্তাদ খায়রুল ইসলাম নীলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
–
সোমবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে শহরের একটি বেসরকারী হাসপাতালে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতুবরন করেন।তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
–
সোমবার বাদ আছর শহরের ভাটিলক্ষ্মীপুর ইয়াছিন মঞ্জিল জামে মসজিদে তার নামজে জানাজা অনুষ্টিত হয়। পরে তাকে আলীপুর পৌর কবরাস্থানে তাকে দাফন করা হয়।
–
ওস্তাদ খায়রুল ইসলাম নীলুর মৃত্যুর সংবাদে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ, সাধারন সম্পাদক মফিজ ইমাম মিলন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম ষ্টালিন, সদস্য সচিব মো: হাসানুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো: কবীরুল ইসলাম সিদ্দিকী, সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, প্রত্যাশা পরিবারের প্রধান (দৈনিক সময়ের প্রত্যাশা ও সাপ্তাহিক আগামীর প্রত্যাশা পত্রিকার সম্পাদক) মুরসিদ আহমেদ (লিটু সিকদার), দৈনিক কুমার পত্রিকার সম্পাদক এস এম রুবেল, সুর লহড়ী একাডেমীর সভাপতি শরীফ সোহান, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, কবি আবু জাফর দিলু, কবি আলীম আল রাজি আজাদ, ফরিদপুর ললিতকলা একাডেমির সাধারন সম্পাদক মেহেদী মিঠুসহ ফরিদপুরের বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছেন।