দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাইচাইল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চাঁদাবাজি মামলায় অভিযুক্ত কবির হোসেন ঠান্ডু।
ফরিদপুরের নগরকান্দায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা
ফরিদপুরের নগরকান্দায় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। তিনি উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাইচাইল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নিয়োজিত রয়েছেন। দক্ষিণ কাইচাইল গ্রামের বাদশা সরদারের ছেলে মমিন সরদার বাদী হয়ে চেয়ারম্যান সহ ৭ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে মমিন সরদার উল্লেখ করেন, চেয়ারম্যান তার সঙ্গীদের নিয়ে তাকে চেয়ারম্যানের বাড়ীতে নিয়ে মারপিট করে। এসময় তার নিকট ৫ লাখ টাকা পাবে বলে মিথ্যা দাবী করেন। সেই টাকা না দিলে তাকে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। প্রানের ভয়ে দুই লাখ টাকা ও তার স্ত্রীর স্বর্ণালঙ্কার যার মূল্য ১ লাখ টাকা চেয়ারম্যানের হাতে বুঝিয়া দেয়। এরপর আরো দুই লাখ টাকা দাবী করেন ওই চেয়ারম্যান। মমিন সরদার বলেন, চাহিদা মতো টাকা না দিতে পারায় আমাকে হত্যার হুমকি দিচ্ছে। প্রানের ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি। চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ মামলা মিথ্যা ও বানোয়াট। থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। এ মামলার গভীর তদন্ত চলছে।
ফরিদপুরের নগরকান্দায় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। তিনি উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাইচাইল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নিয়োজিত রয়েছেন। দক্ষিণ কাইচাইল গ্রামের বাদশা সরদারের ছেলে মমিন সরদার বাদী হয়ে চেয়ারম্যান সহ ৭ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে মমিন সরদার উল্লেখ করেন, চেয়ারম্যান তার সঙ্গীদের নিয়ে তাকে চেয়ারম্যানের বাড়ীতে নিয়ে মারপিট করে। এসময় তার নিকট ৫ লাখ টাকা পাবে বলে মিথ্যা দাবী করেন। সেই টাকা না দিলে তাকে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। প্রানের ভয়ে দুই লাখ টাকা ও তার স্ত্রীর স্বর্ণালঙ্কার যার মূল্য ১ লাখ টাকা চেয়ারম্যানের হাতে বুঝিয়া দেয়। এরপর আরো দুই লাখ টাকা দাবী করেন ওই চেয়ারম্যান।
মমিন সরদার বলেন, চাহিদা মতো টাকা না দিতে পারায় আমাকে হত্যার হুমকি দিচ্ছে। প্রানের ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি।
চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ মামলা মিথ্যা ও বানোয়াট।
থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। এ মামলার গভীর তদন্ত চলছে।