ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় পা ভাঙলো যুবকের

ফরিদপুর আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে পা ভেঙে মারাত্মকভাবে আহত হয়েছে মো.রবিউল ইসলাম (৩৮) নামের এক যুবক। বুধবার দুপুরে সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে। এ ঘটনায় আহতের বাবা জয়েন ফকির বাদি হয়ে ইকরাম মিয়াসহ অভিযুক্তদের বিরুদ্ধে বৃহস্পতিবারে মামলা করবেন বলে জানান।

জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের নভেম্বর মাসে উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে জয়েন ফকির ও ইকরাম মিয়া গ্রুপের পের মধ্যে সংঘর্ষে কিছুলোক আহত হয় বসতঘর ভাঙচুর করা হয়। ওই ঘটনায় ইকরাম মিয়া মারাত্মকভাবে আহত হয়। সেই ঘটনায় রবিউল ইসলামসহ একাধিক ব্যক্তির নামে মামলা হয়। সেই থেকে রবিউল এলাকার বাহিরে ছিল।

বুধবার দুপুরে নিজ বাড়িতে আসলে ইকরাম মিয়া গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রবিউল ইসলামের উপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে এতে তার বা পা ভেঙে যায়। আহত অবস্থায় তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ লিয়ন জানান, রবিউলের পা ভেঙে গেছে তার সুস্থ হতে সময় লাগবে।

অভিযুক্ত ইকরাম মিয়া জানান, গত বছর আমাকে জয়েন ফকির ও তার ছেলে রবিউল ইসলামসহ ওই গ্রুপের লোকজন আক্রমণ করে মারাত্মকভাবে আহত করে। আমি এখনও অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছি। রবিউল বাড়িতে আসলে আমার ছেলেরা প্রতিশোধ নিতে তাকে পিটিয়েছে।
ওসি মো.ওয়াহিদুজ্জামনা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাজার ও বৈশ্বিক রাজনীতির সঙ্গে গ্রামীণ নারীর লড়াই

error: Content is protected !!

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় পা ভাঙলো যুবকের

আপডেট টাইম : ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :