ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 ‘মারো ঠেলা, হেঁইয়ো; আরও জোরে, হেঁইয়ো‘-এমন নানা সুরে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে কলাগাছের তৈরি ব্যতিক্রমী ভেলা বাইচ প্রতিযোগিতা। শনিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মাইজপাড়া খালে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়,এদিন বিকেল থেকেই মাইজপাড়া খালের দু’পাড়ে ব্যতিক্রমী এই ভেলা বাইচের প্রতিযোগিতা দেখতে জড়ো হয় আশপাশের এলাকা থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ। দর্শনার্থীদের আনন্দ-উল্লাস দেখে মনে হয়েছে কিছুটা হলেও নৌকা বাইচের তৃষ্ণা মিটিয়েছে এই ভেলা বাইচ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীর মধ্যে ভিন্নমাত্রার আনন্দ দিতে তাঁরা কলাগাছের তৈরি ভেলার ব্যতিক্রমী এই বাইচের আয়োজন করে। এই প্রতিযোগিতায় তিনটি দলে বিভক্ত হয়ে মোট ১৫টি ভেলা অংশ নেয়। পরে চূড়ান্ত পর্বে ৩০০ পয়েন্টের মধ্যে  ২৯০ পয়েন্ট পেয়ে ভিকু শেখের ভেলা প্রথম হয়। এছাড়া ২৫০ পয়েন্ট পেয়ে ছিকু শেখ দ্বিতীয় ও ২০০ পয়েন্ট পেয়ে খাইরুল রহমান তৃতীয় হয়। প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রথম বিজয়ীকে মোবাইল সেট ও বাকি দুই বিজয়ীকে পুরস্কার হিসেবে ট্রফি দেওয়া হয়।
ঢাকার পল্টন থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, ভেলা বাইচ প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা নাসিম রানা বলেন, ‘এক সময় সারা বাংলায় জনপ্রিয় ছিল নৌকা বাইচ। কালের বিবর্তনে অনেকটাই এখন হারাতে বসেছে। আগে এখানে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করতাম।কিন্তু এখানকার খাল-বিলে আগের মতো পানি না থাকায় কম পানিতে নৌকাবাইচের পরিবর্তে এই খালে ব্যতিক্রমী ভিন্ন আয়োজন করেছি। দর্শনার্থীদের ভিড় আমাদের মুগ্ধ করেছে। ভবিষ্যতে এই আয়োজনকে আরো বড় পরিসরে করতে চাই।’
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

error: Content is protected !!

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :