ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রয়াত সংসদ সদস্য সৈয়দা সাজেদার আসনে উপনির্বাচনে জয়ী হলেন কনিষ্ঠ পুত্র লাবু

ফরিদপুর ২ শূন্য আসনের উপনির্বাচন সুষ্ঠু ও নিরাপেক্ষ ভাবে সম্পূর্ণ করা হয়েছে। প্রয়াত রাজনীতিবীদ বর্ষীয়ান নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর তাঁর শূন্য আসনে উপনির্বাচনে কনিষ্ঠ পূত্র শাহদাব আকবর চৌধুরী লাবু ৫৩ হাজার ৯শত ৩৪ ভোটে বিজয়ী হয়েছেন।
শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ণ করা হয়। এ নির্বাচনে শাহদাব আকবর চৌধুরী লাবু ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।
এ আসনে মোট তিন লাখ ১৮ হাজার ৪৭২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নগরকান্দায় এক লাখ ৫৭ হাজার ৮৭৫, সালথায় এক লাখ ৩২ হাজার ৪৬০ ও কৃষ্ণপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ জন ভোটার রয়েছেন। নির্বাচনে মোট ১২৩ টি কেন্দ্রে  ইভিএম এর মাধ্যমে ভোটারদের ভোট গ্রহণ করা হয়েছে।
ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয়ের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ফরিদপুর-২ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আদালত: প্রসিকিউটর

error: Content is protected !!

প্রয়াত সংসদ সদস্য সৈয়দা সাজেদার আসনে উপনির্বাচনে জয়ী হলেন কনিষ্ঠ পুত্র লাবু

আপডেট টাইম : ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
এস. এম. রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :