ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবিতে সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলার সমন্বয়ক ও আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুঃ রুহুল আমিন সিহাব, নাদেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন, প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রইসুদ্দিন, পঞ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমীন এবং প্রসাদপুর হাজি আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে আবেহা।

সম্মেলনে উপজেলা সহকারী শিক্ষকদের সমন্বয়ক মুঃ রুহুল আমিন সিহাব লিখিত বক্তব্যে বলেন, “শেখ হাসিনার পতনের পর দেশের প্রতিটি সেক্টরে বৈষম্য নিরসনের হাওয়া লেগেছে। আমরা রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপের মুখে ফেলতে চাইনি, বরং প্রধান উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং সচিব মহোদয়ের কাছে আমাদের ১০ম গ্রেডের দাবী তুলে ধরে লিখিত আবেদন জমা দিয়েছিলাম।

তবে, পরামর্শক কমিটির কার্যক্রম চলমান থাকা অবস্থায় এবং সুপারিশমালা প্রদানের পূর্বেই প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা এ মন্তব্য করেছেন যে, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান বাস্তবসম্মত নয়। এতে আমাদের উদ্বেগের সৃষ্টি হয়েছে।”

তিনি আরো বলেন, “যেখানে একটি কমিটি কাজ করছে, সেখানে এই ধরনের নেতিবাচক মন্তব্য সহকারী শিক্ষকদের মধ্যে গভীর ক্ষত তৈরি করেছে। যদি উনি আগেই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতেন, তাহলে পরামর্শক কমিটির কার্যক্রমের কোনো প্রয়োজন ছিলো না।”

এছাড়া তিনি অভিযোগ করেন, “বাম ধারার রাজনীতির বরপুত্র, পতিত স্বৈরাচার সরকারের আশির্বাদপুষ্ট ও মুখোশধারী সুশীল ব্যক্তিত্ব প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং পতিত সরকারের আস্থাভাজন সচিব ফরিদ উদ্দিন আহম্মেদের যোগসাজসে এই বিতর্কিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে পুনর্বাসন করার লক্ষে প্রাথমিকের ৩ লক্ষ সহকারী শিক্ষককে উস্কে দিয়ে সহিংস আন্দোলনে নামানোর অপচেষ্টা করছে।”

উল্লেখযোগ্য, সহকারী শিক্ষকেরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের গত রবিবারের বক্তব্য প্রত্যাহার করার এবং তার পদত্যাগের দাবি জানান। তারা আরো বলেন, “এটি বাস্তবায়িত না হলে, সরকারের কাছে আবেদন থাকবে যে, তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষাবিদকে শিক্ষা উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হোক।”

আরও পড়ুনঃ বিদ্যালয়ে অফিস সহকারী দিয়ে পাঠদান: শিক্ষার্থীদের অভিযোগ

সেই সাথে, তারা প্রাথমিক শিক্ষার মূল কারিগর সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমন্বয়ক মুঃ রুহুল আমিন সিহাব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

error: Content is protected !!

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবিতে সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ :