ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রশাসনিক স্বাধীনতা রক্ষা ও চাঁদাবাজির বিরুদ্ধে মহম্মদপুরে বিএনপির একাংশের প্রতিবাদ

মামুন মিয়া:

মাগুরার মহম্মদপুরে প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া, প্রশাসনের বিভিন্ন দপ্তরে রাজনৈতিক ব্যক্তিদের চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গত ৯ আগস্ট উপজেলা বিএনপির একাংশ প্রতিবাদ মিছিল করে। এর প্রতিবাদে বুধবার উপজেলা বিএনপির অপর একটি অংশ মিছিল ও সমাবেশ করে।

মিছিলে ‘চাঁদাবাজ ও চক্রান্তকারীদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘ষড়যন্ত্রকারীদের ঠিকানা মহম্মদপুরে হবে না’—এমন বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মুকুল, অধ্যাপক ড. এম এম রইচ উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবিব খান সোহেল, মুহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বিল্লাহ, মো. শরিফুল ইসলাম টুকু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারামিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টন, মো. ইব্রাহিম সর্দার শাকিল ও রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সার্বিক সহযোগিতায় মহম্মদপুরে যে উন্নয়ন ও বরাদ্দ আসছে, তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকারি খাদ্য সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা।

ফ্যামিলি কার্ডের নিয়োগ প্রসঙ্গে বক্তারা বলেন, প্রায় ৯০০ পরীক্ষার্থীর মধ্য থেকে মেধা, দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে ৮৩ জনকে নির্বাচন করা হয়েছে। এতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি।

তারা আরও বলেন, নিজেদের স্বার্থসিদ্ধি না হওয়ায় যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করছে, তারা দলের প্রকৃত সুহৃদ হতে পারে না। কোনো অপপ্রচার বা চক্রান্তের মাধ্যমে মহম্মদপুরের শান্তি ও উন্নয়নের পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।

যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলমত নির্বিশেষে রাজপথে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারিভাবে মেলা শেষ হলেও আগামী শুক্রবার পর্যন্ত চলবে ফরিদপুর বৃক্ষ মেলা

error: Content is protected !!

প্রশাসনিক স্বাধীনতা রক্ষা ও চাঁদাবাজির বিরুদ্ধে মহম্মদপুরে বিএনপির একাংশের প্রতিবাদ

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
মামুন মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :