ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে কুষ্টিয়া–প্রাগপুর সড়কে অবরোধ

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে কুষ্টিয়া–প্রাগপুর সড়কে টায়ার জালিয়ে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

আজ বুধবার (২১ আগষ্ট) সকাল ১০ টা থেকে শুরু হয় এই বিক্ষোভ কর্মসূচি। এতে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ তুলে প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ করেন তারা। এ সময় ছাত্রদের উপর চড়াও হয়ে তাদের ধাওয়া করেন প্রধান শিক্ষকের লোকজন। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

এ বিষয়ে একাধিক শিক্ষার্থীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়ম, প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে গাফিলতি, নিয়োগ বানিজ্য সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষার্থীরা আরোও বলেন, গত সোমবার ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রধান শিক্ষকের কাছে একটি আবদেন করি। তার প্রেক্ষিতে আজকে প্রধান শিক্ষক বহিরাগতদের নিয়ে স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর চড়াও হয়।

তাই আমরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়কে অবস্থান নিয়েছি। এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে একাধিক শিক্ষক জানান, প্রধান শিক্ষকের নানা অনিয়মের অভিযোগে আজ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছে। তাদের দাবিগুলো যোক্তীক, আমরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের সাথে বিক্ষোভে অংশ নিয়েছি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সফিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কথা শুনে আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসেছি তাদের দাবিগুলো শুনে আমরা ব্যাবস্থা গ্রহন করবো।

এদিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠিয়েছি তারা আসলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে বর্ণিল আয়োজনে শুরু প্রবারণা পূর্ণিমা

error: Content is protected !!

প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে কুষ্টিয়া–প্রাগপুর সড়কে অবরোধ

আপডেট টাইম : ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :