ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘হ্যালো ছাত্রলীগের’ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে।

গতকাল বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে ‘হ্যালো ছাত্রলীগের‘ ব্যানারে পৌরসদরের জেলা পরিষদ ডাকবাংলা চত্বরে দিনব্যাপী এ কার্যক্রম চলে। এ সময় মেডিকেল টেকনোলজিতে কাজ করতে দেখা গেছে শামীমা আলম ও রাকিবুল ইসলাম নামে ছাত্রলীগের দুই কর্মীকে।

আয়োজক সূত্রে জানা যায়, গুরুতর অসুস্থ্য রোগীদের বিশেষ প্রয়োজনে রক্ত সরবরাহের জন্য ছাত্রলীগ কর্মীদের রক্তের গ্রুপ নির্ণয় করে তালিকাভুক্ত করা হচ্ছে। ‘হ্যালো ছাত্রলীগে’ যোগাযোগ করে যে কোন রোগীর স্বজনেরা যেকোন সময় জরুরি প্রয়োজনে রক্ত চাইলে তালিকাভুক্তদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে তা মূমুর্ষ রোগীর জন্য ব্যবহার করতে পারবেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক জানান, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হেলথ টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্রলীগের শিক্ষার্থীরা আমাদের কমিটিতে রয়েছেন। তারা রক্তের গ্রুপ নির্ণয়ের কাজে আমাদের সহযোগিতা করছেন। টার্গেট রয়েছে দুই হাজার ছাত্রলীগ নেতাকর্মীর রক্তের গ্রুপ নির্ণয় করে রাখার।

বুধবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল দৈনিক সময়ের প্রত্যাশাকে বলেন, একদিনের এ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা স্থানীয় ছাত্রলীগের দুইশতাধিক কর্মী-সমর্থকের রক্তের গ্রুপ নির্ণয় ও নাম ঠিকানা তালিকাভুক্তির কাজ প্রথমদিনেই করেছি। আমরা প্রথমদিনেই বোয়ালমারী মডার্ন ডায়গনস্টিক সেন্টারের এক সিজারিয়ান মূমুর্ষূ রোগীকে ‘এ পজেটিভ’ রক্ত দান করেছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘হ্যালো ছাত্রলীগের’ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আপডেট টাইম : ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :