ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রতিবন্ধীকে স্বাবলম্বী করতে পাশে আমেনা- রশিদ ফাউন্ডেশন

“ভিক্ষা নয়, সহায়তা দিয়ে স্বাবলম্বী করাই আমাদের লক্ষ্য’’ এই কথাটি সামনে রেখেই মুজিব শতবর্ষ উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধারাবাহিক উন্নয়ন কাজের সাথে “আমেনা রশিদ ফাউন্ডেশন” নানা ভাবে কাজ করে যাচ্ছে। এলাকার প্রতিবন্ধি মানুষদের ভিক্ষা অভ্যাস না করে প্ররিশ্রমের মাধ্যমে জীবন ধারন করার অভ্যাস গড়ে তুলার জন্য নানা মুখী পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনটির।

তারই ধারাবাহিকতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে প্রতিবন্ধিদের মাঝে ব্যাটারী চালিত অটো ভ্যান প্রদান করেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা মো. ঈদ্দিস আলী মোল্যা।

রবিবার সকাল ১১ টায় সালথা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার নটখোলা গ্রামের উজ্জল শরিফের প্রতিবন্ধি ছেলে শিমুল শরিফের হাতে ভ্যান গাড়িটি তুলে দেন সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পক্ষে মোঃ সাহেবুল ইসলাম, আঙ্গুর মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যাবসায়ী বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ঈদ্দিস আলী মোল্যা বলেন, সমাজের দুস্থ অসহায় মানুষের সেবা করাই আমাদের ফাউন্ডেশনের মুল লক্ষ। পর্যয়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করার চেষ্টা করবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা

error: Content is protected !!

প্রতিবন্ধীকে স্বাবলম্বী করতে পাশে আমেনা- রশিদ ফাউন্ডেশন

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :