ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পূর্ব শত্রুতার জের ধরে কলেজশিক্ষার্থীর ওপর হামলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে মুশফিকুজ্জামান নিয়াজ নামে এক কলেজশিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার রাতে ওই কলেজশিক্ষার্থীর মাতা মুর্শিদা বেগম আলফাডাঙ্গা থানায় একটি অভিযোগ করেছেন।

নিয়াজ রাজধানীর বাড্ডা টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের আরিফুজ্জামান শেখের ছেলে নিয়াজের সাথে একই এলাকার পলাশ তালুকদার ও মামুনের বিরোধ রয়েছে। এরই জের ধরে বৃহস্পতিবার নিয়াজ ইফতার শেষে তার চাচাতো ভাই রাশেদুলের সাথে মধুমতি নদীর বকজুড়ি ঘাটের পশ্চিম পাড়ে যায়।

এসময় ওঁৎ পেতে থাকা ৬-৭ জন তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। পরে পলাশ তালুকদার, রহমত তালুকদার ও আলামিন তালুকদার হকিস্টিক ও সাইকেলের চেইন দিয়ে নিয়াজকে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর রক্তজমাট কালচে জখম করে।

মার খেয়ে নিয়াজ মাটিতে পড়ে গেলে অন্যরা তাকে কিল-ঘুষি ও পা দিয়ে পাড়িয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় তার চাচাতো ভাই রাশেদুলকেও তারা মারপিট করে।

পরে স্থানীয়দের সহায়তায় নিয়াজকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমান নেয়াজ সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত পলাশ তালুকদারের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি বন্ধ করে দেন। পরে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

শুক্রবার রাত ৯টায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পূর্ব শত্রুতার জের ধরে কলেজশিক্ষার্থীর ওপর হামলা

আপডেট টাইম : ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :