কুষ্টিয়ার খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন পুষ্টি চাহিদা মেটাতে প্রাণিসম্পদ তথা ডিম দুধের বিকল্প নেই। বিশেষ করে দুগ্ধজাত, ডিম ও মাংসের মাধ্যমে আমরা পুষ্টির চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখে।
যদি আমরা সঠিকভাবে গৃহপালিত প্রাণী গুলোকে লালন পালন করি ও কাজে লাগায় তবে আরো ভাল সুফল পাব। তিনি আরো বলেন এ ব্যাপারে বর্তমান সরকার খুবই আন্তরিক তিনি সমন্বিত খামার প্রকল্পের আওতায় সরকারের সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজের, পরিবারের ও এলাকার পুষ্টি চাহিদা পূরণ করতে সকলে এগিয়ে আসার আহ্বান জানান। খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসহাক আলী।
প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার ও মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ চন্দ্র রায় এর উপস্থাপনায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি আলহাজ্ব সদর উদ্দিন খান।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন এলাকা থেকে খামারি, সাংবাদিক ও প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৫০ টি স্টলে বিভিন্ন খামারিদের গৃহপালিত পশু, পাখি ও প্রাণী উক্ত প্রদর্শনীতে স্থান পায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ চন্দ্র রায় বলেন প্রাণী সম্পদ উৎপাদন এবং খামারিরা আরও উৎসাহ উদ্দীপনা পাবে সেই উদ্দেশ্য ও লক্ষ্য সামনে নিয়ে আজকের প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন। বিকেলে প্রাণিসম্পদ প্রদর্শনী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসহাক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবারিয়া ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ চন্দ্র রায়। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৬ টি ক্যাটাগরিতে ১৮ জন কে পুরস্কৃত করা হয়। এছাড়াও অংশ গ্রহণকারী স্টলে সকলকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ 

























