ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পুলিশের গাড়ি দেখে ইলিশ ফেলে পালালেন বিক্রেতা

কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে ইলিশ ফেলে পালিয়েছেন এক বিক্রেতা। পরে সেখান থেকে ৬ কেজি ইলিশ উদ্ধার করা হয়। পরে এতিমখানায় জব্দ করা ইলিশ মাছ দিয়ে দেওয়া হয়।

২০ অক্টোবর, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি প্রবেশপথে এ ঘটনা ঘটে। তবে বিক্রেতার পরিচয় জানা যায়নি।

এছাড়াও বিকেল ৫টার দিকে পদ্মা নদীর শিলাইদহ ঘাট এলাকায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় দুই কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এতিমখানায় জব্দ করা ইলিশ দেওয়া হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, আহরণ, পরিবহন ও বিক্রয় নিষেধ রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পুলিশের গাড়ি দেখে ইলিশ ফেলে পালালেন বিক্রেতা

আপডেট টাইম : ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :