ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালিত

হাসান মামুন:

পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আইএসআইজিওপি (ISIGOP) প্রকল্পের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান এবং সঞ্চালনা করেন মইনুল আহসান মুন্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবদুল হাই মল্লিক। এছাড়া কৃষিবিদ মো. ফিরোজ খান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক রহিমা বেগম, সিনিয়র সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, নারী নেত্রী খালেদা আক্তার হেনাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ ধারক। তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। প্রবীণ নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রবীণদের অধিকার সংরক্ষণ এবং নির্যাতনমুক্ত, মানবিক সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

দিবসটি উপলক্ষে গত ১৩ জুন সরকারি সোহরাওয়ার্দী কলেজে বিভিন্ন সচেতনতামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবারের অনুষ্ঠানে ওই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

এছাড়া অনুষ্ঠানে প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও নির্যাতন প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৭টি তথ্য ও সচেতনতামূলক স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে বিভিন্ন তথ্যচিত্র, প্রকাশনা ও প্রদর্শনীর মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডাসারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও তানজিল পারভেজ

error: Content is protected !!

পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালিত

আপডেট টাইম : ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :