দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
২১৪
বার পঠিত
পার্বতীপুরে মাদ্রসার ৪ একর জায়গা জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত
আসাদুর রহমান হাবিবঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের আরজিদেবীপুর শিয়ালকোট আলিম মাদ্রসার ৪ একর জায়গা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কর্তৃক দখলের প্রতিবাদে মাদ্রসার শিক্ষক,শিক্ষার্থীসহ স্থানীয়দের অংশগ্রহনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ জুলাই) রোববার দুপুর ১২টায় উপজেলার আরজিদেবীপুর শিয়ালকোট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসার অধ্যক্ষ আবু ইয়াহিয়া মোহাম্মদ আসাদ রব্বানী বলেন প্রায় ৬০ বছর ধরে মাদ্রাসা তার রেকর্ডিয় সম্পতি ভোগ দখল করে আসছে গত ৫ আগষ্ট একশ্রেনীর দুর্বৃত্ত সন্ত্রাসী মাদ্রাসার জায়গা তাদের বলে দাবি করে প্রায় ৪ একর জায়গা দখলে নিয়েছে। এবিষয়ে পার্বতীপুর থানায় অভিযোাগ করেও কোন সুরাহা পাওয়া যায়নি তাই আমরা আজ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেছি। আমরা গনমাধ্যমের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগীতা কামনা করছি। মানববন্ধনে মাদ্রসার সকল শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবিষয়ে পাবর্তীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন বলেন,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের আরজিদেবীপুর শিয়ালকোট আলিম মাদ্রসার ৪ একর জায়গা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কর্তৃক দখলের প্রতিবাদে মাদ্রসার শিক্ষক,শিক্ষার্থীসহ স্থানীয়দের অংশগ্রহনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ জুলাই) রোববার দুপুর ১২টায় উপজেলার আরজিদেবীপুর শিয়ালকোট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাদ্রাসার অধ্যক্ষ আবু ইয়াহিয়া মোহাম্মদ আসাদ রব্বানী বলেন প্রায় ৬০ বছর ধরে মাদ্রাসা তার রেকর্ডিয় সম্পতি ভোগ দখল করে আসছে গত ৫ আগষ্ট একশ্রেনীর দুর্বৃত্ত সন্ত্রাসী মাদ্রাসার জায়গা তাদের বলে দাবি করে প্রায় ৪ একর জায়গা দখলে নিয়েছে।
এবিষয়ে পার্বতীপুর থানায় অভিযোাগ করেও কোন সুরাহা পাওয়া যায়নি তাই আমরা আজ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেছি। আমরা গনমাধ্যমের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগীতা কামনা করছি।
মানববন্ধনে মাদ্রসার সকল শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবিষয়ে পাবর্তীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন বলেন,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।