ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাবনা-৩ আসনে মকবুল হোসেন টানা ৩ বারের পর আবারো নৌকার মাঝি

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন (নৌকা)। সে এবার টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। ভোট গণনা শেষে রবিবার রাত সাড়ে আটটার দিকে ১৭৬টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ৭৭১ জন। এর মধ্যে ২ লক্ষ ২১ হাজার ৯২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ মকবুল হোসেন পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৬৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার (ট্রাক) পেয়েছেন ১ লাখ ১৬৯ ভোট।
এদিন শান্তিপূর্ণ পরিবেশে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।
সরেজমিনে সকাল ৯ টার দিকে চাটমোহর আরসিএন এন্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র গিয়ে দেখা যায়, ভোট গ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিত রেয়েছেন। কিন্তু ভোটারদের উপস্থিতি তখনো তেমন ছিল না। তবে দিন যতই গড়িয়েছে ভোটার উপস্থিতি ততই বেড়েছে।
এ আসনে বাকী দল “জাতীয় পার্টি থেকে মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল) পেয়েছেন ৭৩২, গণতন্ত্রী পার্টি থেকে মোঃ খায়রুল আলম (কবুতর) পেয়েছেন ২৭৪, জাসদ থেকে মোঃ আবুল বাশার শেখ (মশাল) পেয়েছেন ১৭৫, বাংলাদেশ সুপ্রীম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধরী (একতারা) পেয়েছেন ৪২২, বাংলাদেশ কংগ্রেস থেকে মোঃ আজিজুল হক (ডাব) পেয়েছেন ২৫১ ও ন্যাশনাল পিপলস পার্টি থেকে মোঃ বেল্লাল মোল্লা (আম) পেয়েছেন ৪৩০ ভোট।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ এক আইনজীবীর

error: Content is protected !!

পাবনা-৩ আসনে মকবুল হোসেন টানা ৩ বারের পর আবারো নৌকার মাঝি

আপডেট টাইম : ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :