ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাবনায় দুই মাদক ব্যবসায়ীর ১০ বছর করে কারাদণ্ড

মাদক ব্যবসার অভিযোগে পাবনা সদর উপজেলার গয়েশপুরের দুই মাদক ব্যবসায়ীর প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন  আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরের দিকে পাবনার বিশেষ জজ আদালতের (জেলা জজ) বিচারক আহসান তারেক এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার গয়েশপুর ইউনিয়নের গয়েশপুর নিকারীপাড়া এলাকার ইয়াকুব আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে শরিফুল ইসলাম (২৪)। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

এজাহার সূত্রে জানা যায়, গয়েশপুরের নিকারীপাড়ার সাদ্দাম হোসেনের বাড়িতে মাদক ব্যবসার কার্যক্রম চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ২০ জানুয়ারিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে সাদ্দাম হোসেন এবং শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।  এসময় সাদ্দাম হোসেনের কাছ থেকে ৬শ পিচ এবং শরিফুল ইসলামের কাছ থেকে  ৪শ পিচ মোট ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করা হলো।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইয়ুব খান খোকন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিয়মান হয়েছে।’ তবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আইয়ুব খান খোকন। তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

error: Content is protected !!

পাবনায় দুই মাদক ব্যবসায়ীর ১০ বছর করে কারাদণ্ড

আপডেট টাইম : ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :