ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০ জন আহত

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাইশরশি, সদরপুর সদর, নয়রশিসহ বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ একটি পাগলা কুকুর বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। কুকুরটির কামড়ে গুরুতর আহত কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. সালাউদ্দিন জানান, সকালে আমাদের হাসপাতালে ৯ জন চিকিৎসা নিতে আসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পাগলা কুকুরটি আটক বা নিধনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার কুকুরটিকে সনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: শেখ রবিউল আলম

error: Content is protected !!

পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০ জন আহত

আপডেট টাইম : ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :