ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশা মডেল থানার নবাগত ওসির সাথে যুবলীগ-ছাত্রলীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পাংশা মডেল থানার নবাগত ওসি মাসুদুর রহমানের সাথে বৃহস্পতিবার দুপুরে সৌজন্য সাক্ষাৎকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমানের সাথে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার ১৭ জুন দুপুরে পাংশা মডেল থানায় সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠন দু’টির নেতৃবৃন্দ। এ সময় প্রথমে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস এবং পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফসহ যুবলীগ নেতৃবৃন্দ নবাগত ওসি মাসুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানায়।

এরপর পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সরদারের নেতৃত্বে সহসভাপতি জহুরুল হক সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেনসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ পাংশা মডেল থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানায়।

নবাগত ওসি মাসুদুর রহমান যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে পরিচিত হন। সমন্বিত প্রচেষ্টায় পাংশার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার গুরুত্বারোপ করেন তিনি।

জানা যায়, গত বুধবার ১৬ জুন বিকেলে পাংশা মডেল থানায় যোগদান করেন ওসি মাসুদুর রহমান। এর আগে তিনি পার্শ্ববর্তী কালুখালী থানার ওসি ছিলেন। সেখানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে, গত ১৫ জুন পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনকে রাজবাড়ী সদর থানায় বদলী করা হয়। ওসি শাহাদাত হোসেন রাজবাড়ী সদর থানায় যোগদান করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

পাংশা মডেল থানার নবাগত ওসির সাথে যুবলীগ-ছাত্রলীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :