ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চোরাই অটোভ্যান ও ইজিবাইক উদ্ধার

পাংশা পুলিশের অভিযানে সঙ্ঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য সহ গ্রেফতার ৯

পাংশা মডেল থানা পুলিশ শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সঙ্ঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্যসহ মোট ৯জন আসামীকে গ্রেফতার এবং চোরাই অটোভ্যান ও ইজিবাইক উদ্ধার করে।

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ শনিবার দিবাগত গভীর রাতে ২৬ জুন উপজেলার হাবাসপুর ইউপির চর আফড়া গ্রামে অভিযান চালিয়ে চোরাই ১টি অটোভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার করেছে। একইসাথে সঙ্ঘবদ্ধ চোরচক্রের ৭জন সদস্যসহ মোট ৯জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানা পুলিশের একটিদল শনিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে আসামী নূর ইসলামের বসতবাড়ী থেকে চোরাই ১টি ব্যাটারী চালিত তিনচাকা বিশিষ্ট সবুজ রঙের পুরাতন ইজিবাইক (যার মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা) এবং একই গ্রামের আসামী আব্দুল খালেকের বাড়ী থেকে ১টি তিনচাকা বিশিষ্ট ব্যাটারী চালিত পুরাতন অটোভ্যান (যার মুল্য আনুমানিক ২০ হাজার টাকা) উদ্ধারসহ সঙ্ঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য নূর ইসলাম (৪২), বিকু সরদার (৩০), মিজান (২৪), জীবন (২২), এনামুল কাজী হৃদয় (২১), নাজিম হোসেন (৩১) ও আব্দুল খালেক (৫০) ৭জন এবং অপর মামলার ২জন আসামীসহ মোট ৯জন আসামীকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় পাংশা মডেল থানান এসআই হুমায়ুন রেজা বাদী হয়ে পাংশা মডেল থানায় ১টি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৫, ধারা ৩৭৯/৪১১/৩৪ দ.বি.।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান আসামীদের গ্রেফতার এবং চোরাই অটোভ্যান ও ইজিবাইক উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

error: Content is protected !!

চোরাই অটোভ্যান ও ইজিবাইক উদ্ধার

পাংশা পুলিশের অভিযানে সঙ্ঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য সহ গ্রেফতার ৯

আপডেট টাইম : ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :