ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মঙ্গলবার ৮ জুন সকালে “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভূমি অফিস চত্বরে এসিল্যান্ড নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় তৃণমূল পর্যায়ের ভূমি সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম চলমান রয়েছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় পাংশা উপজেলাতেও জমির খাজনা পরিশোধের জন্য জমির মালিকগণ অনলাইনে রেজিষ্ট্রেশন করছেন।

জমির খাজনা পরিশোধে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসসহ ইউনিয়ন পরিষদের উদ্যোক্তরা প্রযুক্তি সেবা প্রদান করছে। এর ফলে ভূমি দপ্তরে স্বচ্ছতা ও সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। কর্মসূচি সফল ভাবে বাস্তবায়নে গ্রাম-গঞ্জের সাধারণ মানুষের মাঝে আরও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

এ লক্ষ্যে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি পেশার মানুষের স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভাবে কাজ করার গুরুত্বারোপ করেন বক্তারা।

সভাপতির বক্তব্যে এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রির চলমান কার্যক্রমে জমির মালিকগণকে তাদের নিজ নিজ মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ১কপি ছবি, নামজারি খতিয়ানের ফটোকপি এবং সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি নিজ নিজ এলাকার ইউনিয়ন ভূমি অফিসে জমাসহ প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে ভূমি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

পাংশায় মঙ্গলবার ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি এজেন্সিগুলোর কারণেই ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

error: Content is protected !!

পাংশায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :