ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার মাছপাড়া ইউপিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি জিল্লুল হাকিম

-রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপিকে বুধবার দুপুরে  ফুলেল শুভেচ্ছা জানায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ডিগ্রি কলেজ মাঠে বুধবার (১নভেম্বর) দুপুরে সরকারের বিভিন্ন দপ্তরের মানবিক সহায়তা প্রাপ্তদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি। মাছপাড়া ইউনিয়ন পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম মাছপাড়ায় তার মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী তৎকালীন এমপি মরহুম খন্দকার নুরুল ইসলামের সাথে রাজনীতি করার স্মৃতিচারণ করেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, টিসিবি, খাদ্যবান্ধব ও ভিজিএফ প্রভৃতি মানবিক সহায়তা প্রাপ্ত হাজারো উপকারভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কথা ভাবেন। দরিদ্র ও অসহায় মানুষের আত্মসম্মানের সাথে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহহীন ও ভ‚মিহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার নজির পৃথিবীর অন্য কোন দেশে নাই।

তিনি বলেন, সকল প্রকার ভাতা অব্যাহত রাখতে, ভাতার পরিমাণ ও ভাতাভোগীদের সংখ্যা বৃদ্ধিকরণে শেখ হাসিনার বিকল্প নেই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলে নৌকায় ভোট দিবেন এবং আপনাদের আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীকে নৌকায় ভোট দেওয়ার জন্য বলবেন।

এমপি জিল্লুল হাকিম বিএনপির আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি এবং বিগত বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, বিএনপির সময় হাতুড়ি পেটা, সন্ত্রাস-চাঁদাবাজীতে মানুষ অতিষ্ঠ ছিল। এলাকায় আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারী দেন তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথিদের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি সুজাউদ্দিন মৃধা বক্তব্য রাখেন।

উপকারভোগীদের মধ্যে হালিমা বেগম ও হাসান আলী শিকদার প্রমূখ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের সমর্থনে নৌকার পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম তার নির্বাচনী এলাকার (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) সকল ইউনিয়নে দলীয় কর্মী সমাবেশ, সরকারের মানবিক সহায়তা প্রাপ্ত উপকারভোগীদের সাথে মতবিনিময়, পেশাজীবিদের নিয়ে মতবিনিময় সভা সমাবেশসহ নির্বাচনমুখী তৎপরতা জোরদার করেছেন। এর ফলে এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

পাংশার মাছপাড়া ইউপিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি জিল্লুল হাকিম

আপডেট টাইম : ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :