মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা—২০২৬ উদযাপন উপলক্ষ্যে শনিবার (১০ অক্টোবর) প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় শারদীয় দুর্গোৎসবে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ১১ বিষয় মেনে চলার গুরুত্বারোপ করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক শারদীয় দুর্গোৎসবে অনুসরণীয় ১১ টি বিষয় বাস্তবায়নের গুরুত্বারোপ করেন। অনুসরণীয় বিষয় সমূহের মধ্যে রয়েছে— সিসিটিভি ক্যামেরা স্থাপন, সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন, আনসার সদস্যদের থাকার
ব্যবস্থা, গুজব প্রতিরোধ, অগ্নি নির্বাপন ব্যবস্থা স্থাপন, চার্জলাইট ও জেনারেটরের ব্যবস্থা রাখা, মাদক হাউজি জুয়ার আসর অননুমোদিত মেলা বসতে না দেওয়া, পরিষ্কার—পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ, লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ, স্বেচ্ছাসেবক মোতায়েন ও ভবঘুরে পাগল অথবা সন্দেহজনক লোকের ক্ষেত্রে সতর্কতা।
পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়মে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী—২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ বক্তব্য রাখেন।
এমপি হারুন অর রশিদ পাংশা উপজেলার মধ্যে সর্বমোট ১০৪ টি পূজা মন্ডপে দলের পক্ষ থেকে ৫ লাখ টাকা অনুদান বরাদ্দসহ রাজবাড়ী জেলা পরিষদ, হিন্দু কল্যাণ ট্রাস্ট ও জিআর বরাদ্দের মোট প্রায় ৮ লাখ টাকা প্রদানের তথ্য উল্লেখ করেন।
জেলা পরিষদের বরাদ্দ দিয়ে পৌরসভার মধ্যে বেহাল দশা রাস্তাগুলোর দ্রুততম সময়ে সংস্কার করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হককে তিনি দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমান, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাগর হোসেন, পাংশা উপজেলা
বিএনপির সভাপতি ও যশাই ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ—সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাট্টা ইউপির সাবেক চেয়ারম্যান শাহ মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠিক সম্পাদক শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি
ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত সরদার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রান্তোষ কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক পাল, কশবামাজাইল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্রনাথ বিশ্বাস ও মৌরাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ঘোষ বক্তব্য রাখেন।
পাংশা শিল্প ও বণিক সমিতির সহ—সভাপতি ও পাংশা পৌরসভার সাবেক কমিশনার ইউসুফ আলী মন্ডল, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুব্রত কুমার দে, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল পোদ্দার, পাংশা উপজেলার বিভিন্ন ইউপির
চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং পাংশা উপজেলার ১০৪ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার 





















