ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় পাওনা টাকার জন্য শ্বশুর সায়েদুলকে গাছের সাথে বেঁধে নির্যাতন !

-পাংশার যশাই গ্রামে বৃহস্পতিবার এভাবেই জামাই বাড়ীর লোকজন শ্বশুর সায়েদুলকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির যশাই গ্রামে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে শ্বশুর সায়েদুল ইসলামকে বাড়ীতে আটকে রেখে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় পাংশা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নির্যাতনের শিকার সায়েদুলকে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ৩জনকে গ্রেফতার করেছে। নির্যাতনের শিকার সায়েদুল ইসলাম (৩৮) যশাই ইউপির সমসপুর গ্রামের লিয়াকত প্রামানিকের ছেলে।

–

জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে সায়েদুল ইসলাম যশাই গ্রামে যায়। সেখানে সায়েদুল ইসলামের কাছে পাওনা ১ লাখ টাকার জন্য জামাই আবু দাউদ মন্ডলসহ পরিবারের লোকজন বাকবিতন্ডা করে। এক পর্যায়ে শ্বশুর সায়েদুল ইসলামকে গাছের সাথে বেঁধে তারা নির্যাতন করে।

–

খবর পেয়ে পাংশা থানার এসআই মিনহাজ উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়েদুল ইসলামকে উদ্ধার করে। পরবর্তীতে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় সায়েদুল ইসলাম বাদী হয়ে যশাই গ্রামের শওকত মন্ডলের ছেলে মিজান মন্ডল (৫৭) এবং মিজান মন্ডলের ২ ছেলে আবু দাউদ মন্ডল (২৭) ও নাজমুল মন্ডল (১৮)কে আসামী করে পাংশা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২৫, তারিখ ১৯/০৬/২০২৫, ধারা- ৩৪১/৩৪২/৩২৩/৩৭৯/১১৪।

–

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মিনহাজ উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ তাৎক্ষণিকভাবে আসামী মিজান মন্ডল ও তার ২ ছেলে আবু দাউদ মন্ডল ও নাজমুল মন্ডলকে গ্রেফতার করে। পাংশা মডেল থানার এসআই মিনহাজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। আসামীদের মধ্যে আবু দাউদ বাদী সায়েদুল ইসলামের জামাই। জামাই শ্বশুরের এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শরৎ এসে গেলেও মিথিলা মজে আছেন এই পোশাকেই

error: Content is protected !!

পাংশায় পাওনা টাকার জন্য শ্বশুর সায়েদুলকে গাছের সাথে বেঁধে নির্যাতন !

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :