মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার পাংশায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিজ্ঞানমনস্ক কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরীফ কায়কোবাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি, পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সহিদুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোক্তার হোসেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা অধ্যাপক হাজারী আবুল হাসিম, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কবি শেখ মুন্নু (বাংলাভাষী), ব্যবসায়ী মাহমুদুর রহমান মিনান, সাংবাদিক আব্দুর রশিদ ও আনোয়ারুল ইসলাম আনোয়ার বক্তব্য রাখেন।
কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরীফ কায়কোবাদের স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোল্লা মাজেদ, কবি এবাদত আলী সেখ ও কবি ষড়জিৎ বিষ্ণু শ্যাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পরানপুর ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা চৌধুরী।
পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরীফ কায়কোবাদ ২০২৫ সালের ৪ নভেম্বর রাত সাড়ে ১১টার সময় পাংশা শহরের কলেজপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর ‘সাত রঙা ফুল’ এবং ‘ছড়ায় ছড়ায় বাংলাদেশ’ নামের দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া বাংলাদেশ ও ভারতের নির্বাচিত লেখকদের সমন্বয়ে যৌথ কাব্যগ্রন্থে তাঁর বেশ কয়েকটি কবিতা স্থান পেয়েছে। মহান মুক্তিযুদ্ধ শেষে ১৯৭২ সালে সরকারিভাবে তিনি পশ্চিম জার্মানিতে যান। ১৮ বছর বিদেশে অবস্থান করে তিনি ২৮টি দেশ ভ্রমণ করেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 
























