ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

ঘোষিত তফসিল মোতাবেক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৫ জন প্রার্থী রিটার্নিং অফিসার ও পাংশা উপজেলা নির্বাচন অফিসার (অ.দা.) সাইফুদ্দীনের নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সুজা উদ্দিন মৃধা, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল, তৎকালীন পাংশা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি খোন্দকার জান্নাতুল ফেরদৌস বিপু, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ ও বিশিষ্ট ব্যবসায়ী ছরোয়ার হোসেন।

সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ দুপুরে সমর্থিত লোকজনকে সাথে নিয়ে পাংশা পুরাতন বাজারস্থ শাহজুঁই (র.)’র মাজার জিয়ারত শেষে মনোনয়নপত্র দাখিল করেন।

প্রার্থীদের মধ্যে ছরোয়ার হোসেন তার ভাই সুজা উদ্দিন মৃধার পক্ষে ডামি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে ৩০ জুন চেয়ারম্যান প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ।

এদিকে, মাছপাড়া ইউপির উপ-নির্বাচনকে ঘিরে গত কয়েক মাস ধরে সুজা উদ্দিন মৃধা, খন্দকার তাজবীর হাসান সিসিল, খোন্দকার জান্নাতুল ফেরদৌস বিপু ও আবুল কালাম আজাদ জনমত গঠনে মাঠে রয়েছেন। তারা দিন-রাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা পৃথকভাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। প্রার্থীরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রশাসনের কাছে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবী করেন।

এ প্রসঙ্গে আলাপকালে রিটার্নিং অফিসার সাইফুদ্দীন বলেন, মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে। অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে যখন যা প্রয়োজন তা করা হবে।

মনোনয়নপত্র দাখিলের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পাংশা মডেল থানার এসআই ফজর আলীর নেতৃত্বে
পুলিশের একটি দল দায়িত্বে নিয়োজিত ছিল।

উল্লেখ্য, মাছপাড়া ইউপির চেয়ারম্যান ছিলেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম
বুড়ো। তিনি ৫ বার মাছপাড়া ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। এ বছর পাংশা উপজেলা পরিষদ নির্বাচনের
সময় তিনি মাছপাড়া ইউপির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে
নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মাছপাড়া ইউপির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করায় পদটি শূন্য হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাজার ও বৈশ্বিক রাজনীতির সঙ্গে গ্রামীণ নারীর লড়াই

error: Content is protected !!

পাংশায় ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট টাইম : ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
মোঃ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার, রাজবাড়ী :