ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালিত

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বুধবার (৩১ জুলাই) সকালে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচি পালিত হয়েছে।

জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন দপ্তরের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি তার দপ্তরের ভাতাভোগী ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে বিনামূল্যে মোট ১৭৩টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। কর্মসূচিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মোসাদ্দেকুর রহমান, প্রশিক্ষিকা মোছাঃ আসমা খাতুনসহ কোম্পানি কমান্ডার এবং আনসার ও ভিডিপির ইউনিয়ন পর্যায়ের দলনেতা ও দলনেত্রী উপস্থিত ছিলেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন জানান, ভাতাভোগী ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে বিনামূল্যে ১১১টি ফলজ, ৩৭টি বনজ ও ২৫টি ঔষধি বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে।

এদিকে, আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচি পালনে উপস্থিত লোকজন প্রশংসা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান

error: Content is protected !!

পাংশায় আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালিত

আপডেট টাইম : ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
মোঃ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার, রাজবাড়ী :