ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাঁচ লাখ টাকা চাঁদা না দিলে কাঠ ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলার হুমকি

ইসমাইল হােসন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

.

বৃহস্পতিবার (২২ মে) রাত ৮ টা ২০ মিনিটে ফোন করে এ হুমকি দেয় এক দুর্বৃত্ত। পরে রাতেই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসয়ী আশরাফুল আলম (৩৮)।

.

আশরাফুল আলম উপজেলার যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চর এতমামপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।

.

পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা গছে, বৃহস্পতিবার রাত ৮ টা ২০ মিনিটে কাঠ ব্যবসায়ী আশরাফুল আলমের ফোনে কল দেন এক ব্যক্তি। ফোনে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে আমাকে পাঁচ লাখ টাকা দিবি। যদি না দিস তোর জন্য ছয়টি বুলেট বরাদ্দ আছে।

.

এর আগে ২০ মে একই নম্বর থেকে আশরাফুলকে ফোন করা হয়। সেদিন ওই ব্যক্তি বলেছিলেন, আগামীকালের মধ্যে পাঁচ লাখ টাকা দিবি। যদি না দিস তাহলে তোর লাশ যে কোনো জায়গায় পড়িয়া থাকিবে।

.

এ বিষয়ে ব্যবসায়ী আশরাফুল আলম বলেন, ফোনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি বারবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। এখন পরিবার নিয়ে খুবই আতঙ্কে আছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।

.

তবে আশরাফুল আলমের অভিযোগ, আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় দুর্বৃত্তরা ফোনে চাঁদা চেয়ে হুমকি দিচ্ছে।

.

এ বিষয়ে জানতে ওই ফোন নম্বরে কল দেওয়া হয়। তবে নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

.

লিখিত অভিযোগের কথা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, লিখিত অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্ত করে খুব শিগগির আইনের আওতায় আনা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

পাঁচ লাখ টাকা চাঁদা না দিলে কাঠ ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলার হুমকি

আপডেট টাইম : ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :