ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাঁচ বছর পর পরিবারের কাছে ফিরছেন দৌলতপুরে আশ্রয় পাওয়া নেপালি যুবক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রায় পাঁচ বছর আগে পরিচয়হীন অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুরে আসা নেপালি যুবক রিয়ান আনসারী অবশেষে ফিরছেন নিজ পরিবারের কাছে। বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের সহযোগিতায় দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে তাঁর।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে নেপাল দূতাবাসের প্রতিনিধিরা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর থেকে তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যান। তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষা করছেন। সেখানেই তাঁকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রিয়ান নেপালের বারা জেলার কালাইয়া থানার বাসিন্দা। তিনি ওই এলাকার বাদল আনসারীর ছেলে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে দেশে ফেরানোর উদ্যোগ নেয় নেপাল দূতাবাস।

স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর আগে পরিচয়হীন অবস্থায় দৌলতপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন রিয়ান।

এ সময় ফিলিপনগর এলাকার পলাশ আহমেদ তাঁকে আশ্রয় দেন। এরপর থেকে পরিবারের সদস্যের মতোই তাঁর দেখাশোনা করে আসছিলেন। চলতি বছরের জুলাইয়ে রিয়ানের দেওয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত হয়।

ওই নম্বরে যোগাযোগের মাধ্যমে সন্ধান মেলে পরিবারের। এরপর থেকে স্বজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছিল তাঁর।

আশ্রয়দাতা পলাশ আহমেদ বলেন, প্রায় চার বছর ধরে রিয়ান তাঁর কাছে আছেন।

পরিবারের সদস্যের মতোই তাঁকে দেখাশোনা করেছেন। শুরুতে তাঁর ভাষা বুঝতে কষ্ট হতো, তবে এখন কিছুটা বাংলা বলতে পারেন। গত জুলাইয়ে পরিবারের একটি নম্বর দেওয়ার পর তাঁদের সঙ্গে যোগাযোগ হয়।

প্রতিদিন চার-পাঁচবার পরিবারের সঙ্গে কথা বলতে চান রিয়ান। স্বজনদের কাছে ফিরতে পেরে তিনি খুব খুশি। তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে নিজেরও আনন্দ হচ্ছে। তবে দীর্ঘদিন একসঙ্গে থাকায় খারাপও লাগছে।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ছেলেটি দীর্ঘদিন ধরে এখানে ছিল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নেপাল দূতাবাসের একজন কর্মকর্তা তাঁকে নিয়ে গেছেন।

নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইন বলেন, সরকারি উদ্যোগে তাঁকে নিতে এসেছেন তাঁরা। তাঁর পরিবারের সদস্যরা বাংলাবান্ধা সীমান্তে অবস্থান করছেন। সেখানে তাঁকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারওয়ার দৈনিক সময়ের প্রত্যাশাকে বলেন, সরকারি নিয়ম অনুসরণ করেই ওই যুবককে তাঁর দেশ নেপালে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

দীর্ঘদিন পর রিয়ানের স্বজনদের কাছে ফেরার খবরে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। পাশাপাশি বছরের পর বছর একজন বিদেশি যুবককে আশ্রয় দিয়ে পরিবারের সদস্যের মতো আগলে রাখায় প্রশংসিত হচ্ছেন পলাশ আহমেদ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

অগ্নিসন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

error: Content is protected !!

পাঁচ বছর পর পরিবারের কাছে ফিরছেন দৌলতপুরে আশ্রয় পাওয়া নেপালি যুবক

আপডেট টাইম : ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :