ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পশু হাসপাতালের কাজ কী?

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নামে একটি পশু হাসপাতাল আছে। এই হাসপাতালটি উপজেলার বিভিন্ন পশু ও পাখির সুচিকিৎসার ব্যবস্থার জন্য সরকারিভাবে নির্মিত।
গত ১০ ফেব্রুয়ারি বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর মহীদুল ইসলাম মহু তার পোষা একটি বিড়ালের চিকিৎসার জন্য ওই হাসপাতালে বিড়ালটিকে সঙ্গে নিয়ে যান। সড়ক দুর্ঘটনায় বিড়ালটির একটি পা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু হাসপাতাল থেকে কোন চিকিৎসা ছাড়াই মারাত্মক আহত বিড়ালটিকে হাসপাতাল থেকে ফেরত নিয়ে যেতে হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সরকার আহত বিড়ালটির কোনরূপ চিকিৎসা না দিয়েই বিড়ালটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন।
এ ব্যাপারে বিড়ালটির মালিক পৌরসভার সাবেক কাউন্সিলর মহীদুল ইসলাম মহু বলেন, বাড়ির সামনে থেকে সাইকেলের নিচে চাপা পড়ে আমার পোষা বিড়ালটির একটি পা ভেঙ্গে গেলে আমি বিড়ালটিকে নিয়ে উপজেলা পশু হাসপাতালে যাই। সেখানকার প্রাণিসম্পদ কর্মকর্তা বিড়ালটির কোন চিকিৎসা না দিয়েই ঢাকায় নেয়ার পরামর্শ দেন। তিনি এ সময় প্রশ্ন রাখেন, পশু হাসপাতালের কাজ কী? বিড়ালটির প্রাথমিক চিকিৎসাও কি এখানে মিলবে না? না-কি এটি প্রাণিসম্পদ কর্মকর্তার গাফিলতি?
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সরকারের ০১৭১১৯৪৭৫৮৫ মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

error: Content is protected !!

পশু হাসপাতালের কাজ কী?

আপডেট টাইম : ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :