ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পরীক্ষা হলে কান্নায় ভেঙ্গে পড়ে সিয়াম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাবার লাশ দাফন শেষে এসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সিয়াম (১৬) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১১ মে) সকালে উপজেলার পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা দেওয়ার সময় সিয়াম বার বার চোখের পানি মুছছিল।

স্থানীয় ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনায়েম হোসেন জানান, সিয়ামের বাবা উপজেলার ধুবইল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম।
বুধবার (১০ মে) রাত ১২টার দিকে শিক্ষার্থী সিয়ামের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। সিয়াম ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। ১১মে সকালে ধুবইল কবরস্থানে বাবাকে দাফন শেষে পরীক্ষায় অংশ নেয় সিয়াম।

এ বিষয়ে পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ফিরোজ আলী বলেন, ‘সিয়াম যথাসময় পরীক্ষা কেন্দ্রে আসে। এরপর তার বাবার মৃত্যুর সংবাদ আমাদের জানানো হয়। সিয়াম প্রথমদিকে কান্নায় ভেঙে পড়ে। পরে স্বাভাবিক ভাবে সে পরীক্ষায় অংশ নেয়।পরীক্ষা দেওয়ার সময় বার বার চোখের পানি মুছছিল সিয়াম।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন, আমি সিয়ামের বিষয়টা শুনেছি। ঘটনাটি অনেক কষ্টের। খুবই দুঃখজনক। এরপরও ছেলেটি ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। প্রথম দিকে কান্নাকাটি করলেও পরে স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক

error: Content is protected !!

পরীক্ষা হলে কান্নায় ভেঙ্গে পড়ে সিয়াম

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :