দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ
খোকন হাওলাদারঃ পরিচালক আতিক সজলের সামাজিক কমেডি ও বাস্তবধর্মী নাটক ‘ডা: আপদ’ মুক্তির একদিনের মধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে ১০ লাখের বেশি (ওয়ান মিলিয়ন প্লাস) ভিউ অতিক্রম করেছে। বৃহস্পতিবার রাতে জি সিরিজ বাংলা ড্রামা নামের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। প্রকাশের পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অল্প সময়ে এক মিলিয়নের বেশি ভিউ হওয়ায় নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীদের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, সাবিনা রনি, এশা, রেজাউল, হাবিবুর রহমান, হাসিমুন, ফরহাদ, শিমুল, হাসান ও মালেকাসহ আরও অনেকে। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন শামসুল ইসলাম লেলিন। নাটকটি প্রসঙ্গে পরিচালক আতিক সজল বলেন,“বিনোদন হচ্ছে মনের খোরাক। আর নাটক বিনোদনের অন্যতম একটি মাধ্যম। নাটক দেখে দর্শকরা যখন বিমোহিত হন, তখন সেখানেই একজন পরিচালকের সার্থকতা। আশা করছি, নাটকটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে শুরু করেছে। সামনে এটি আরও সাড়া ফেলবে বলে আমি আশাবাদী।"
খোকন হাওলাদারঃ
পরিচালক আতিক সজলের সামাজিক কমেডি ও বাস্তবধর্মী নাটক ‘ডা: আপদ’ মুক্তির একদিনের মধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে ১০ লাখের বেশি (ওয়ান মিলিয়ন প্লাস) ভিউ অতিক্রম করেছে।
বৃহস্পতিবার রাতে জি সিরিজ বাংলা ড্রামা নামের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়।
প্রকাশের পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অল্প সময়ে এক মিলিয়নের বেশি ভিউ হওয়ায় নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীদের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস।
নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।
এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, সাবিনা রনি, এশা, রেজাউল, হাবিবুর রহমান, হাসিমুন, ফরহাদ, শিমুল, হাসান ও মালেকাসহ আরও অনেকে।
নাটকটির চিত্রগ্রহণে ছিলেন শামসুল ইসলাম লেলিন।
নাটকটি প্রসঙ্গে পরিচালক আতিক সজল বলেন,“বিনোদন হচ্ছে মনের খোরাক। আর নাটক বিনোদনের অন্যতম একটি মাধ্যম। নাটক দেখে দর্শকরা যখন বিমোহিত হন, তখন সেখানেই একজন পরিচালকের সার্থকতা। আশা করছি, নাটকটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে শুরু করেছে। সামনে এটি আরও সাড়া ফেলবে বলে আমি আশাবাদী।”